মাদারীপুরে উপজেলা প্রসাশনের মাসিক সভা অনুষ্ঠিত
সারাদেশ

মাদারীপুরে উপজেলা প্রসাশনের মাসিক সভা অনুষ্ঠিত

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সার্বিক বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

ডাসার উপজেলা প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাসার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের অধ্যক্ষ ড. খন্দকার সোহেল, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, শরীফ শাওন, শরীফ আশিক,মো: সাকিব হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাসার উপজেলার বিভিন্ন স্কুল- কলেজের প্রধান শিক্ষকবৃন্দ,উপজেলার পাঁচটি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাসহ আরো অনেকেই।

উক্ত মাসিক আলোচনা সভায় প্রাধান্য পায় ৫ আগস্ট শেখ কামালের ৭৩ তম জম্ম বার্ষির্কী পালন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ মুজিবের জম্ম বার্ষিকী পালন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও জোহর বাদ দোয়ার আয়োজন।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে স্কুল কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মসজিদ, মন্দির,গির্জায় প্রার্থনা।এছাড়াও ডাসারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন বলেন, উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে।স্থানীয় জনপ্রতিনিধি ও সকলে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধ দমন করা যাবে।তাই নতুন উপজেলায় সকলের আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা