ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৬৭ কোটি টাকার বাজেট
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৬৭ কোটি টাকার বাজেট

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রস্তাবিত এই বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়র মিসেস নায়ার কবীর এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌর কর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, বাণিজ্যিক মার্কেটের সেলামী, পৌর পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি খাতে।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, কর আদায় ও কর নির্ধারণ, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, শিশু পার্ক নির্মাণ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, পৌর মিলনায়তন ও কাঁচাবাজার উন্নয়ন এবং গরুর বাজার সম্প্রসারণ খাতে।

বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন : সারাদেশে বজ্রপাতে ৬ কৃষকসহ নিহত ৮

মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

বাজেট অধিবেশনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা