গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক : গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

শনিবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশাচালক নজরুল ইসলাম, বরগুনার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোরের মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।

সংবাদ মাধ্যমকে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বলেন, কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ইতিহাস পরিবহনের যাত্রীবাহী একটি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : বাংলাদেশ সফরে আসছেন সিসন

অপরদিক থেকে অটোরিকশাচালক চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান ও যাত্রী মেহেদি হাসান মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার তিন যাত্রীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম মারা যান।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কালিয়াকৈরে থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

আরও পড়ুন : বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা

ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এক যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বলেন, ঘাতক ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা