উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুরে ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : টস হেরে ২০৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

আটককৃতরা হলেন- উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ার পাড় গ্রামের জহুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত সোহর আলীর পুত্র আবু তাহের (৪৫)।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ জুলাই) বিকেলে থেতরাই ইউনিয়নের হারুনেফড়া সংলগ্ন ছড়ারপাড় বিলে মাছের খাদ্য রাখার ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম ও আবু তাহেরকে আটক করে।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা