সারাদেশ

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। নিহত চালকের পরিচয় পাওয়া গিয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকা - সিলেট মহাসড়কের মৌচাক বাগান বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। সে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখ এর পুত্র লিটন শেখ (৫৫)। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সকালে ওই এলাকায় সিলেটগামী একটি রড বোঝাই ট্রাক রাস্তার পাশে দাড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক লিটন শেখের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ধাক্কা দেয়া ট্রাকের হেলপার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা