নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকেআগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গ্রেফতারকৃত মো.ফয়েজ আহম্মদ (২৬) উপজেলার জিরতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের মেবচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

শনিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামরি ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা