ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু
সারাদেশ

ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় রাসেল (২৫) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিল শ্রমিক রাসেল উপজেলার কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি ড্রামট্রাক ময়মনসিংহ ট-১১-০৭৮০ পিছন থেকে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

এ সময় স্থানীয়রা ড্রামট্রাক ও চালক হবিরবাড়ীর তারা মিয়াকে আটক করে পুলিশে সুপর্দ করেন।

ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চালক ও ড্রামট্রাক স্থানীয়রা আটক করলেও আশেপাশে মিমাংসা করে পরে নিজেরাই চালক ও ট্রাকটি ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা