নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ওমর ফারুক সোহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বসু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সোহান একই বাড়ির ওসমানের ছেলে।

নিহতের নানা আমির হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন সোহানের মা সহ পরিবারের অন্য সদস্যরা। এর মধ্যেই কোনো এক সময় তাদের অজান্তে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু সোহান।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা