ভূঞাপুরে সভাপতি শাহজাহান ও  সম্পাদক আরজু
সারাদেশ
বাজার সমিতির নির্বাচন

ভূঞাপুরে সভাপতি শাহজাহান ও  সম্পাদক আরজু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভূঞাপুর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের রুমে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৯টি পদের বিপরীতে সভাপতি, সম্পাদক ও অন্যান্য পদে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে ১২০১ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১১৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে শাহজাহান কবির লিটন সভাপতি এবং আরিফুল হক আরজু চকদার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে সালাম সরকার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

সভাপতি শাহজাহান কবির লিটন ছাতা পেয়েছে (৫০১) ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম চেয়ার(২৬৪) ভোট আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর করিম খান দোয়াত কলম (৩২২) ভোট, সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু চকদার মাছ (৪৩০) ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক আনারস (৩৪১) ভোট আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ মোর্শেদ মোরগ (৩৪৪) ভোট, সহ সভাপতি পদে আ: সালাম সরকার টিউবওয়েল (৭৫০) ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়ার আলি তাং (৩৬০) ভোট পেয়ে জয় লাভ করেন।

এই ছাড়া সদস্য পদে মোহাম্মদ ইব্রাহিম খলিল তালা প্রতীক ৯৬৫ ভোট , আমিনুল ইসলাম পাখা ৮৯০ ভোট ,খাইরুল ইসলাম কলসি ৮৬১ ভোট,সম্মার্ট তালুকদার মোবাইল ৭৩৫ ভোট,আব্দুল আলীম মই ৭৩১ ভোট,আপেল খেজুর গাছ ৬৭৩ পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : শপথ নিলেন হামজা শাহবাজ

ভোট গণনা শেষে রাত ১১ টার দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম , প্রিসাইডিং অফিসার , সহকারী প্রিসাইডিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা