সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্য

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার পর ছাদ থেকে রশি ছিঁড়ে নীচে পড়ে মো. এমরান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) ভোরে দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রমজানে সন্ত্রাসীদের বিরুদ্ধে 'অলআউট অ্যাকশন'

নিহত শ্রমিক, এমরান লক্ষীপুরের জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে। সে ক্রাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানীতে কর্মরত ছিলো।

স্থানীয়রা জানান, কোদালধোয়া গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চললে কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলো শ্রমিক এমরান। আকস্মকি রশি ছিঁড়ে নীচে পড়ে যায় সে। তাৎক্ষনিক তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, হাসপাতালের আনার আগেই শ্রমিকের মৃত্যু হয়।

আরও পড়ুন: আজ বিপজ্জনক অবস্থানে রাজধানীর বায়ু

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা