বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

শুক্রবার (১৫ জুলাই ) বিকালে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া লোকের পাড়া স্যার আ: হা: গজনবী উচ্চ বিদ্যালয় মাঠে রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন এর আয়োজন এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

উক্ত ফাইনাল খেলায় ভূঞাপুর বাগবাড়ি একাদশ বনাম কালিহাতী ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। ভূঞাপুর বাগবাড়ি ফুটবল একাদশ ৫-২ গোলে কালিহাতী ফুটবল একাদশ কে পরাজিত করেন।

উক্ত ফুটবল টুর্নামেন্টের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম শরিফুল ইসলাম (স্বপন) এর সঞ্চালনায় ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনি এমপি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,বরেণ্য ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

আরও পড়ুন : খেলা হবে

আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু ,ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ,ভূঞাপুর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মহন,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম ,নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার,ভূঞাপুর পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান,লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, ভুঞাপূর উপজেলার অলোয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,সেবক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন , রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার দর্শক।

আরও পড়ুন : 'আমাদের' সাইমন ড্রিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী

এই সময় প্রধান অতিথি ছোট মনির বলেন, ‘যুব সমাজকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। আমরা যত বেশি করে এসব খেলাধুলার আয়োজন করতে পারবো, আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র ‌ও যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে।

রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, সুস্থ এবং সুন্দর জাতি গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই। আপনারা যারা আয়োজক কমিটিতে ছিলেন তাদের কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে খেলা পরিচালনা করার জন্য। আমরা যাতে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি সকালের সহযোগিতা একান্ত কাম্য।

আমি বিশেষ ভাবে অনুরোধ করবো যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা যেনো নিয়মিত এই ফুটবল খেলার আয়োজন করতে সকল প্রকার সহযোগিতা করেন। প্রধান অতিথিকে রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের আজিবন দাতা সদস্য করার প্রস্তাব করা হলো। উক্ত প্রস্তাব টি প্রধান অতিথি তা সাদরে গ্রহণ করেন।

আরও পড়ুন : সুদানে সহিংসতায় নিহত ১৪

তিনি আরও বললেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং দেশ প্রেমীদের সাথে নিয়ে মুক্তি যুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখা এবং সংরক্ষণ করবেন।এ জন্য প্রধানমন্ত্রী দেশ রত্না শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। এই টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খেলা পরিচালনাকারীদের মাঝে সম্মাননা শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাগবাড়ি একাদশে সোলাইমান।

চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার এবং রানারআপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা