টাঙ্গাইলে বাসচাপায় ২ শিশুসহ মায়ের মৃত্যু
সারাদেশ

টাঙ্গাইলে বাসচাপায় ২ শিশুসহ মায়ের মৃত্যু

খন্দকার আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিনিময় পরিবহনের বাসের ধাক্কায় ৪ জন নিহতের পর ফের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

এদিকে এ ঘটনার পরপরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবিন জানান, ‘আহত অবস্থায় হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা