সারাদেশ

উলিপুরে দূর্গম চরে স্কুল উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের স্কুল উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ জুলাই) উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন বেগমগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল সরকার পাড়া-২ গ্রামে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের উদ্বোধন করেন কুড়িগ্রাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ছিন্নমুকুল বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত পাল, জেলা প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম, ফিন্যান্স ম্যানেজার জুয়েল ইসলাম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, মিজানুর রহমান মন্ডল প্রমূখ।

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে ঝঁড়ে পড়া শিশুদের স্কুল মুখি করে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলার ৯০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭০ জন শিক্ষার্থীকে স্কুলমুখি করার কার্যক্রম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ও কুড়িগ্রাম ছিন্নমুকুল বাংলাদেশের বাস্তবায়নে শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকলে বদলে যাবে এসব এলাকার ঝড়ে পড়া স্কুল বিমুখ ছেলেমেয়ের শিক্ষা জীবন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা