সারাদেশ

ছয় কোটি টাকার মাদকসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি নৌকা। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুর আহমদের ছেলে।

গতকাল শুক্রবার রাতে উনচিপ্রাং নাফনদী সংলগ্ন আন নুরের চিংড়ি ঘের এলাকা থেকে এসব মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফনদ সংলগ্ন আন নূরের ঘের এলাকা অবস্থান করে বিজিবি জওয়ানরা। সন্ধ্যায় মিয়ানমার হতে একটি হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টলদল ধাওয়া করে। এসময় এক ব্যক্তি নৌকা হতে লাফিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে নৌকার পাটাতনের নিচ হতে ৩০ হাজার ও বেড়িবাঁধের মাটির নিচ হতে ২০ হাজার ইয়াবা ও ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ নৌকাটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা