সারাদেশ

বরগুনায় শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ সানাউল্লাহ, বরগুনা: সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারকে হত্যা ও নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতন সহ দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় বরগুনা পৌর মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি, ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) বরগুনা জেলার নেতৃবৃন্দ ও স্কুল কলেজ মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষক বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বাশিস বরগুনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক ভাটিয়ালি পত্রিকার সম্পাদক মোঃ এনামুল কবির খোকন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক তপন চন্দ্র মিস্ত্রি, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, নাপিতখালী পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মঞ্জু, গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষক হত্যা ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। বক্তারা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে পরবর্তীতে কেউ এরকম জঘন্য কাজ করতে সাহস না পায়। শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানো হয়।

এই ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা না হলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয় মানববন্ধন থেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা