ঈশ্বরগঞ্জে টিসিবি'র পণ্য বিক্রি উদ্বোধন
সারাদেশ

ঈশ্বরগঞ্জে টিসিবি'র পণ্য বিক্রি উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই মাস বিরতির পর ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আরও পড়ুন : স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

শনিবার (২ জুলাই) সকাল থেকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্ধারিত স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। ডিলারদের পক্ষ থেকে জানানো হচ্ছে, পণ্য বিতরণের প্রথম দিনে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২ হাজার ২১৫ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে ৪ জুলাইয়ের মধ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে বাকিদের দেওয়া সম্পন্ন হবে। পুরো উপজেলায় ২১ হাজার ১৬২ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবেন বলে জানা যায়। আরও জানা যায়, ৪০৫ টাকা মূল্যে প্রতিটি ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য হিসেবে সয়াবিন তেল ২ লিটার, ডাল ২ কেজি ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা

এসময় টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন,ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার,পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌরসভার কাউন্সিলর মো. জহিরুল ইসলাম সুজন প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা