৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সারাদেশ

৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মাদক কারবারি বায়জিদ খলিফাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি পুলিশের ওসি মাইনুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বালিকা বিদ্যালয়ের সম্মুখ থেকে চিহ্নিত মাদক
তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বায়েজিদ নলছিটি শহরের হালিম ক্লাথ স্টোরের মালিক হালিম খলিফার পুত্র।

আরও পড়ুন: বাইডেনের ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট

থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝালকাঠি ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে মাদক কারবারি বায়জিদ খলিফার সাথে যোগাযোগ করে। পরে ইয়াবা সরবরাহকালে ডিবি পুলিশ তাকে আটক করে তল্লাশী চালালে সাথে থাকা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

প্রসঙ্গত, গ্রেফতার বায়জিদ নলছিটিতে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। ইতোপূর্বে বায়েজিদ ২০ হাজার পিস ইয়াবাসহ চট্রগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলো।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা