সারাদেশ

স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন: গরু নিয়ে বিপাকে তৌসিফ

নিহত জান্নাতুল নাঈম (১৯) সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।

শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন রাত পৌনে ৮টার দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

আরও পড়ুন: প্রতারক হতে সাবধান

এ সব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করে। তার সঙ্গে প্রায় ফোনে কথা বলত। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাঈম। ঘরের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা