ছাত্র ইউনিয়নের স্কুল কনভেনশন
সারাদেশ

ছাত্র ইউনিয়নের স্কুল কনভেনশন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ‘রাষ্ট্রব্যাপী পণ্যদুস্য হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত’ এই শ্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে ‘স্কুল কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শনিবার ব্যাংক খোলা

শুক্রবার (১ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।

কনভেনশনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয়। সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকির, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বাহাউদ্দিন শুভ, উপজেলা কমিটির সাবেক সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: সুদানে জান্তাবিরোধী বিক্ষোভে নিহত ৮

বক্তারা, চলমান বহুধাবিভক্ত পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর জোর দাবী জানিয়েছেন। পাশাপাশি ড. খুদরত ই খুদা শিক্ষা ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের তাগিদ জানিয়েছেন তাঁরা।

অনুষ্ঠানে শিক্ষা রিপোর্ট ও ২১ দফা দাবী উত্থাপন করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সদস্য শান্ত দত্ত।

কনভেনশনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হারুন-আল-বারী, মুজিবুর রহমান ফকির, রিয়াজুল হাসনাত, আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, আবুল কাশেম, নারী নেত্রী মমতাজ বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি শওকত আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক ফারজানা শেখ ঝুমি, সাংগঠনিক সম্পাদক শিপন হৃদয়।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সরকারী কলেজের শিক্ষার্থী নবী হোসেন, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, মোখলেছুর রহমান, উপজেলা কমিটির সহ-সভাপতি অর্ক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সম্পাদক অর্পিতা কবির এ্যানি, এমদাদুল হক, সদস্য প্রীতম, রিজন, সাগরসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা