বরগুনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সারাদেশ

বরগুনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরগুনা প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরগুনার রিপোর্টার্স ইউনিটির ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল ১০ ঘটিকায় বরগুনা পৌরসভার অডিটরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ, ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা জেলা চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক স্বপন, বরগুনা বস্ত্র ব্যবসায়ী সমিতির আহবায়ক বাদল দেবনাথ, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ সহ বরগুনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এই পেশায় থেকে মানুষকে যতটা উপকার করা সম্ভব অন্য পেশায় থেকে তা সম্ভব নয়। একটি মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকগণ ভালো কাজের অংশীদার হতে পারেন। বর্তমান সময়ে শুধু নেগেটিভ নিউজ এর দিকেই সাংবাদিক এবং মিডিয়ার আগ্রহ বেশি। শুধু নেগেটিভ নিউজ না করে সমাজে যারা ভাল কাজ করে তাদের কার্যক্রম ও ফুটিয়ে তুলতে পারলে তারাও ভালো কাজ করতে উৎসাহিত হবে এবং অন্য মানুষ এই নিউজ দেখে ভালো কাজ করার আগ্রহ পাবে।

আরও পড়ুন : ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাফিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক সবুজ, দপ্তর সম্পাদক ইসহাক জুয়েল, প্রচার সম্পাদক মোঃ মোরছালিন, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ সানাউল্লাহ, ক্রিড়া সম্পাদক মোঃ জুলহাস মিয়া, সদস্য বীরেন্দ্র কিশোর, এ কে এম শাহাদাত হোসেন শাওন, এ.এস.এম সিফাত, মোঃ মাসুম বিল্লাহসহ সংগঠনের সকল সদস্যরা।

এতিম শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা