স্বপ্নের নীড় পেয়ে আপ্লূত শহীদ
সারাদেশ

স্বপ্নের নীড় পেয়ে আপ্লূত শহীদ

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : 'আমারে একটা ঘরের ব্যবস্থা করে দিবা ভাই। একখানা ঘরের বাও (ব্যবস্থা) কইরা দিলে আল্লাহ তোমারে বালা (ভালো) রাখবেন। মানবিক মানুষ নামে পরিচিত রেজাউল করিম রাজুর কাছে এভাবেই কথাগুলো বলছিলেন শহীদ। কথাগুলো এক নিশ্বাসে বলতে গিয়ে টলমল চোখের কোণে পানি এসে যায় শহীদের। মাথা গুজার একটি ঘর ছিল তার অনেক দিনের স্বপ্ন।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

ছোট্ট একটি একচালা বিশিষ্ট জরাজীর্ণ ঘরে থাকতেন শহীদ। মাঝ রাতে টিনের ফুটো দিয়ে বৃষ্টির পানিতে ঘুম ভেঙে যেতো তার। শীত কালীন সময়ে কুয়াশা ও শীতল বাতাস ছিল তার প্রতি রাতের সঙ্গী। ছেলে-মেয়েরা থেকেও যেন নেই। সবাই যার যার পেটের তাগিদে ব্যস্ত।

এমনই সময়ে শহীদের পাশে দাড়ানোর মতো সাহসী সিদ্ধান্ত নেয় রাজু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদকে নিয়ে একটি লাইভ করলে তার পাশে দাঁড়ায় বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী এস,এম ইকবাল ও জনতার ঈশ্বরগঞ্জ নামে একটি ফেসবুক গ্রুপ। এছাড়াও শহীদের এই আবেগমাখা আর্তনাদে সাড়া দিয়ে অনেকেই নগদ অর্থ ও অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করে। আর সেই অনুদান গুলো দিয়ে নির্মাণ করা হয় মেঝে পাকাসহ ১৪ হাত বাই ৭ হাত বিশিষ্ট একটি টিনসেড ঘর। ঘরটি নির্মাণ করতে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হয়েছে। ঘর পেয়ে মহাখুশি শহীদ। তার হাসিতে যেন মুক্তা ঝরছে।

আরও পড়ুন : ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

শহীদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ১১ নং বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামে। শুক্রবার (১ জুলাই) সকাল দশটায় শহীদের কাছে আনুষ্ঠানিক ভাবে ঘরটি হস্তান্তর করা হয়েছে। এসময় শহীদের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় শহীদের ঘর হস্তান্তর প্রক্রিয়া।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি আবুল কাশেম তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও সমাজ সেবক রেজাউল করিম রাজু, দৈনিক আজকালের খবর পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন এহসানুল হক, মডারেটর বিডি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল বাশার নয়ন,আবুল ইসলামসহ অত্র এলাকার স্থানীয় লোকজন। এসময় শহীদ এবং এলাকাবাসী রাজু ও জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের ভুয়সী প্রশংসা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা