সারাদেশ

ট্রেন-ডাম্পট্রাক সংঘর্ষে নিহত ১

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ড্রাম ট্রাকের হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম।

আরও পড়ুন: কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

বুধবার (২২ জুন) রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরো একটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত মুরসালিন (১৮) লক্ষ্মীপুরের আন্ধারমানিক এলাকার শামসুল আলমের ছেলে। আহত ট্রাক চালকের নাম শাহ আলম।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, ট্রেন চলাচলের সময় রেল গেটের বার না ফেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন।

আরও পড়ুন: বাসর রাতেই উধাও নববধূ

এসআই খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী তূর্ণা নিশিতা ট্রেন চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। গেটম্যান রেললাইনের দুইপাশের গেটবার না ফেলায় ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। ফলে ঢাকামুখী তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকের হেলপার মুরসালিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে ট্রেনের তেমন কোন সমস্যা হয়নি। সংঘর্ষের পর ১০ মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়েছিল। এরপর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান ,বুধবার আনুমানিক রাত ২টায় দু’জন এক্সিডেন্টের রোগী আসেন। তাদের মধ্যে মুরসালিন নামে এক ব্যক্তি মারা যান, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

এদিকে, জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় গেইটম্যান আনোয়ারের কোনো গাফিলতি থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা