সারাদেশ

পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: পদ্মা সেতু ও এর আশে পাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানার উদ্বোধন করেন।

এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নবনির্মিত পদ্মা সেতুর উত্তর থানায় আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ সুধিজন ও সাংবাদিকবৃন্দ।

অপরদিকে শরিয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেকে।

চারতলা বিশিষ্ট থানা দুটির নির্মান করতে ব্যায় করা হয়েছে ৩৬ কোটি টাকা। ইতিমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন এসআই, তিনজন এএসআই ও বিশ জন করে কনেষ্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেড কোয়াটার। পদ্মা উত্তর থানা সেতুর নিরাপত্তা ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নের জনগনের জন্য সার্বিক নিরাপত্তার দেবে। অন্যদিকে পদ্মা সেতু দক্ষিণ থানা শরিয়তপুরের জাজিরার পূর্ব ও পশ্চিম নাওডুবার জনগনকে আইনি সহয়তা করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা