সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
সারাদেশ

সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

মাজহারুল ইসলাম : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : আসামে বন্যায় ১১ জনের মৃত্যু

মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টার দিকে সাতানী শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কাজ শেষে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে পিছন থেকে গুলি ছোড়ে। তার আগে দুর্বৃত্তদের গুলি করার প্রস্তুতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশা মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পড়েন। এতে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষচ্যুত হয়ে তারপায়ে লাগে। এরমধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন : দেশে মৃত্যু ১ এবং শনাক্ত ৮৭৪

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত ডাক্তার অস্তোপচার করে গুলি বের করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদা অপারেশন থিয়েটার পরিদর্শন করে জানান তিনি শঙ্কামুক্ত আছেন।

আরও পড়ুন : নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

গুলির ঘটনা শুনে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম এবং সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে গিয়ে পরিদর্শন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা