বজ্রপাতে জেলের মৃত্যু
সারাদেশ

বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে বজ্রপাতে মো.আবুল কালাম কালু (২১) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

রোববার (১৯ জুন) দুপুর পৌনে ১ টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো.বেলালের ছেলে।

৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

তিনি বলেন, রোববার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরতে ছিল। এ সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শিকার হয়ে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে জেলে কালুর মৃত্যু হয়। মরদেহ এখনো ঘটনাস্থলে রাখা আছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা