কক্সবাজারে ওয়ালটন জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতার উদ্বোধন
সারাদেশ

জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতার উদ্বোধন

এম.এ আজিজ রাসেল : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কক্সবাজারে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা-২০২২।

আরও পড়ুন : প্রবাসীকে আনতে গিয়ে নিহত ৩

শুক্রবার (১৭ জুন) সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সরকারের পাশাপাশি ওয়ালটন গ্রুপ দেশের ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে ক্রীড়াঙ্গন। এমন আয়োজনের মধ্য দিয়ে তৃণমূলে তৈরি হচ্ছে ভাল মানের খেলোয়াড়। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছে।'

আরও পড়ুন : পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ আনসারের ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মোহাম্মদ সিরাজুর রহমান ভূঞা, আনসারের কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কুটুম বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লায়ন নুরুল কবির পাশা ও আনসারের সহকারী পরিচালক মো. রায়হান উদ্দিন ফকির।

ওয়ালটন প্রথম বিচ ডজবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫টি করে দল অংশ নেয়। নারী ও পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ডজবল ক্লাব, শেখ রাসেল ডজবল একাডেমি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা।

আরও পড়ুন : পানি বাড়ছে যমুনায়

শনিবার (১৮ জুন) সকাল ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন : নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা