সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ৩ কারবারি আটক

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫০ পিস ইয়াবা ও ৬৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বন্যার মধ্যে ডাকাত আতঙ্ক

শনিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫ টায় পীরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের রঘুনাথপুর জামতলা এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার সাটিয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত আশির উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম, সাটিয়া পশ্চিম পাড়ার ফাকাতুল্লাহ'র ছেলে আলমগীর হোসেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপূগী গ্রামের মৃত গফুর আলীর ছেলে সোহেল রানা।

আরও পড়ুন: নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে রঘুনাথপুরের জামতলী এলাকায় মনিরুলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান মালিক মনিরুল ইসলাম ও তার সঙ্গীয় আরও দুইজনের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ও ৬৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল-১০০ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্দারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা