টানা বর্ষণে  দুর্ভোগে চট্টগ্রামে 
সারাদেশ

টানা বর্ষণে  দুর্ভোগে চট্টগ্রামে 

সান নিউজ ডেস্ক : বর্ষার শুরুতে দুদিন ধরে টানা ভারি বৃষ্টিতে রাতের বেলা হাঁটু পর্যন্ত পানি জমে।শনিবার সকালে তা খানিকটা নেমে গেলেও জলাবদ্ধ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁওসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

গত দুদিনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে এসব সড়কে যানবাহনও কম ছিল। বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর ছেড়ে বের হননি। তবে কর্মস্থলমুখী লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে অনেক সড়কে সিএনজি অটোরিকশার স্বল্পতা ছিল। । পাশাপাশি অন্য সময়ের চেয়ে বেশি ভাড়াও গুণতে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। ভারি বর্ষণ না হলেও আগামী কয়েকদিনে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অপরদিকে আমবাগান আবহাওয়া অফিসের হিসাবে, বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৪ দশমিক ৫ মিলিমিটার।

গত পরশু থেকে নগরীতে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে বহদ্দারহাট, কেবি আমান আলি রোড, বাদুরতলা, কাপাসগোলা, হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, শুলকবহর, কাতালগঞ্জ, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকায় পানি জমে। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারেও নিচেও রাতে পানি জমে। তবে শনিবার সকালে বৃষ্টির তীব্রতা কমে আসায় পানি নেমে যেতে শুরু করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের হিসেবে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ২৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সীতাকুণ্ডে রেকর্ড হয়েছে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত।
এদিকে ভারি বর্ষণের ফলে নগরীর আকবরশাহ এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন সরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা