মাদারীপুরে "বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ" শুরু
সারাদেশ

মাদারীপুরে "বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ" শুরু

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় মাদারীপুরে শুরু হয়েছে "বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ"-২০২১।

আরও পড়ুন : বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

শনিবার (১৮ জুন) দুপুরে আচমত আলি খান স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জানা যায়, ৮টি জেলাসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী ফুটবল দলসহ মোট ১০টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। চলবে ২৮ জুন পর্যন্ত।

আরও পড়ুন : প্রাকৃতিক দুর্যোগে ২ দিনে ২৬ মৃত্যু

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদ আবু নাইম সোহাগ প্রমুখ।

উদ্বোধনের প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কুষ্টিয়া জেলা বনাম চট্টগ্রাম ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-০ গোলে কুষ্টিয়া জেলা দলকে হারিয়ে বিজয়ী হন চট্টগ্রাম জেলা ফুটবল দল।

আরও পড়ুন : সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ

দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল বনাম কুমিল্লা জেলা ফুটবল দল। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ গোলে কুমিল্লা জেলা ফুটবল দলকে পরাজিত করে ।

এসময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস,সদস্য আফজাল হোসেন মানিক, নান্নু মুন্সি, মুসফিকুল আহসান নবীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ফুটবল ফেডারেশন এর আয়োজন করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা