সারাদেশ

টেকনাফে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান-সহায়ক সাংবাদিকতা’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (১৮ জুন) সকাল ৯টায় পৌরসভার প্রধান সড়কস্থ মিল্কি রিসোর্টের হলরুমে প্রশিক্ষণটির আয়োজন করা হয়। জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্টান জিআইজেড এ প্রশিক্ষণের আয়োজন করেন।

প্রশিক্ষণে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে বিরোধের কারণ, প্রভাব এবং সেগুলোর সমাধান সাংবাদিকতায় কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিভিন্ন অধিবেশন পরিচালিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন, গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি'র পরিচালক এবং চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান ,জিআইজেড এর পরামর্শক জাহিদ হাসান ও সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি সমন্বয় করেন চ্যানেল আই- এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।

প্রশিক্ষণ শেষে শিক্ষণীয় প্রাণবন্ত একটি কার্যকর প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারী সাংবাদিকরা আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা