সারাদেশ

মুন্সীগঞ্জে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর গ্রামের ভুক্তভোগী কয়েকশ পরিবার এ মানববন্ধন করেন। বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানবন্ধন হয়।

এ সময় ভুক্তভোগী মানববন্ধনে আসা ব্যাক্তিরা বলেন, আমাদের ঘর-বাড়ি মেঘনায় বিলীন হচ্ছে। ভাঙন থেকে বাঁচতে বসত ঘরসহ গুরুত্বপূর্ন স্থাপনা সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। অথচ বছরের পর বছর ভাঙন রোধে বাঁধ নির্মানে জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, মন্ত্রীরা আশ্বাস দিয়ে যাচ্ছেন। কাজের কাজ কিছুই হচ্ছে। এবার বর্ষার পানি বাড়ার সঙ্গে ভাঙনও শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মান করা দরকার।

স্থানীয়রা জানান, উপজেলার ইসমানিরচর, হোসেন্দী, নয়ানগর, গোয়ালগাঁও ও চরবলাকী এলাকায় সবচেয়ে বেশি ভাঙন প্রবণ এলাকা।

২০১৩ সাল থেকে গ্রামগুলো একটু একটু করে মেঘনা নদীতে বিলীন হচ্ছে। ২০২০ সালে ভাঙনের পরিমান তীব্র আকার ধারন করে। মেঘনার ভাঙনে সবচেযে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসমানিচর গ্রামের মানুষ। ইতিমধ্যে গ্রামের অর্ধশতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে গ্রাম ছেড়েছে দুইশ পরিবার। যারা আছেন, প্রতিনিয়ত আতঙ্কের মধ্য দিন-রাত পার করছেন। ভাঙন রোধে স্থায়ী কোন ব্যবস্থা নেওয়া না হলে হোসেন্দী থেকে গোয়ালগাঁও পর্যন্ত দুই কিলোমিটার এলাকা নদীতে হারিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা প্রকৌশলী সেলিম খাঁন বলেন, প্রায় প্রতি বছরই এসব এলাকা নদী ভাঙন দেখা দেয়। ভাঙন আটকাতে আমরা বারবার একটি বাঁধের দাবি করে আসছি। আমারা একের পর এক আশ্বাস পাচ্ছি। বাস্তবে কোন কাজ হচ্ছেনা। মেঘনা নদীর ইসমানিরচর গ্রাম থেকে গোয়ালগাঁও পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করা হলে আমাদের সবার বসত ভিটা রক্ষা হবে।নদী ভাঙন রোধে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।

এ সময় উপস্থীত ছিলেন গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, প্রকৌশলী সেলিম খাঁন, ইলিয়াস মোল্লা, মোবারক খাঁন, রুহুল আমিন, ডা. সোবহান, মো.হারুন রশিদ, সোহেল রানাসহ ভুক্তভোগী গ্রামবাসীরা।

এর আগে ২০২০ সালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছিলেন, কয়েক বছর পর বাংলাদেশের কোথাও নদী ভাঙ্গন থাকবে না। সে সময় উপমন্ত্রী গজারিয়ায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙন প্রবন দেড় কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষামুলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, গত বছরও আমরা ভাঙন প্রবন এলাকা গুলো পরিদর্শন করেছি। সে সময় পানি উন্নয়ন বোর্ডের লোকজনও ছিল।তারা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এবারও বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। ভাঙন রোধে এখন সেখানে জিও ব্যাগ ফেলা হবে। বর্ষার পরে এলজিইডি সঙ্গে সমন্বয় করে, স্থায়ী কোন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা