নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
সারাদেশ

নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রাথী মো. রেখাছ মিয়াকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

আরও পড়ুন: কুসিকে কাউন্সিলর নির্বাচিত যারা

বুধবার (১৫ জুন) রাত ৮টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরমান ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রেখাছ মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭শ ৭০ ভোট। তাদের ভোটের ব্যবধান ৬৪৬।

মো. মোয়াজ্জেম হুসেন আনারস প্রতীক নিয়ে ২ হাজার ২শ ৯৩ ভোট পেয়ে তৃতীয় ও ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ ইত্তেহাদ হোসেইন মুবিন ৫৫২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

নির্বাচনে ১৯ হাজার ৯৪৮ ভোটের মধ্যে ১৩ হাজার ৭৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১৩ হাজার ৩১। বাতিল হয়েছে ৪২টি ভোট। ভোট প্রদানের হার ছিল ৬৫.৫৪%।

শান্তিপূর্ণ এই নির্বাচনে ইভিএমের বিড়ম্বনা ভোটারদের ভুগিয়েছে। যে কারণে বিকাল ৪টার পরও অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট নিতে হয়েছে। একইসাথে ইভিএমে আঙ্গুলের ছাপ না মিলায় অনেকে ভোট দিতে পারেনি বলে অভিযোগ ছিল।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা