সারাদেশ

হত্যা মামলায় তিন রোহিঙ্গা গ্রেফতার

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এ আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন: নিখোঁজ ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

শনিবার(১১ জুন) সকালে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী ক্যাম্প-১৯ এর এ-৮ ব্লকের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ক্যাম্প-১৬ এর ডি-৬ ব্লকের আব্দুল হাকিমের ছেলে মো. জাবের ও ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ (৪০) কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: র‌্যাবের জালে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি

গ্রেফতার আসামীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা