শরীয়তপুর সদরের তুলাসার ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম (ছবি: সান নিউজ)
সারাদেশ

আমরা ঐক্যবদ্ধ: আসলাম

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, বিএনপি’র হাতেই বাংলাদেশ নিরাপদ। কারণ বিএনপি’ই একমাত্র দল, যেই দল বারবার ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস

শুক্রবার (১০ জুন) তুলাসার ইউনিয়নে শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু’র স্ত্রী মরহুম মাহমুদা মোর্শেদের কুলখানিতে অংশগ্রহণ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জনসাধারণকে সম্পৃক্ত করে ছিলেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় সর্ম্পক গড়ে তুলে ছিলেন। এভাবে তিনি দেশের গণমানুষের নেতা হয়ে উঠে ছিলেন। আমরা তার দলেরই কর্মী। আমাদের জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা