পর্যটন ও অর্থনীতির গতি আনবে রেল
সারাদেশ

পর্যটন ও অর্থনীতির গতি আনবে রেল

এম.এ আজিজ রাসেল : বিশালাকৃতির ঝিনুক যেন ঠাঁই দাঁড়িয়ে আছে। আর তার পাশে ছড়িয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি। এমন সুদৃশ্য আকৃতি নিয়ে কক্সবাজারে তৈরি হয়েছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন। কক্সবাজারে ঐতিহ্যের সাথে মিল রেখে এই আইকনিক স্টেশনের তৈরি হচ্ছে। নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে সবচেয়ে বড় আকর্ষণ আইকনিক এই রেলস্টেশন।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস

এখানে থাকছে তারকামানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশুযত্নকেন্দ্র। আর নিচ তুলায় হবে টিকেট কাউন্টার এবং তিন টি প্লাটফর্ম। থাকবে লকার বা লাগেজ রাখার স্থান। ঢাকা-চট্টগ্রাম থেকে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে নেমে পর্যটকেরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারা দিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। এছাড়াও কক্সবাজারে ২৯ একর জমির ওপর গড়ে ওটা আইকনিক রেল স্টেশনটিতে মূল ভবন ছাড়া নির্মিত হচ্ছে ১৭ টি স্থাপনা।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুর জাব্বার মিলন বলেন, এই আইকনিক রেলস্টেশন তৈরিতে দিন-রাত কাজ করছেন ১৫০ জন প্রকৌশলীসহ প্রায় ২ হাজার শ্রমিক। চলতি মাসে শেষ হচ্ছে ছয়তলা আইকনিক স্টেশন ভবনের মূল কাঠামোর নির্মাণ কাজ।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ম্যাক্সের প্রজেক্ট ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, দেশের প্রথম পর্যটন বিকাশের লক্ষ্যে এমন দৃষ্টিনন্দন রেল স্টেশন। সাথে ইতিমধ্যে কক্সবাজারের রামু, ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া অংশে প্রায় ২৮ কিলোমিটার রেলট্রেক বসানোর কাজ শেষ হয়েছে। কক্সবাজার রেল যোগাযোগ পর্যটন ও অর্থনীতির মধ্যে গতি আনবে বলে জানান ব্যবসায়ীরা।

করোনার কারণে কাজ করতে সমস্যা এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুতের খুটি সরাতে না পারা, গাছ কাটার অনুমতি না পাওয়া, জমি পেতে সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়। আগামী বছর ২৩ জুনের মধ্যে কাজ শেষ হবে বলে জানান দোহাজারী—কক্সবাজার রেলওয়ে প্রকল্পের পরিচালক মোঃ মফিজুর রহমান।

আরও পড়ুন: পাচারকৃত অর্থ আনার সুযোগ বৈষম্যমূলক

কক্সবাজারে প্রকল্প পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী বলেছেন, নির্ধারিত সময়ের ৬ মাস আগে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। ২০২৩ সালের বিজয়ের মাসে বিজয় দিবসের দিন ধানমন্ত্রী গোটা দেশের সাথে কক্সবাজারের রেল সংযোগ স্থাপন করার কথা জানান মন্ত্রী।

প্রকল্পের কর্মরত প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ সব গুলো রেলস্টেশন মধ্যে সুন্দরের তালিকায় এক নাম্বারে থাকবে কক্সবাজারে এই আইকনিক রেলস্টেশনটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা