সারাদেশ

র‌্যাবের জালে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

শনিবার (১১জুন) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমানউল্যাহপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মোরশেদ ওরফে লম্বা মোরশেদ (২৯) সে উপজেলার পৌর করিমপুর এলাকাকার আলী আকবরের ছেলে।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, হত্যা ও বিস্ফোরক মামলার এ আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন যাবত অজ্ঞাত স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা