কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সারাদেশ

কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুত্বর আহত হয়েছে।

আরও পড়ুন : প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

নিহত শিশুর নাম মো.তৌহিদুল ইসলাম (৭) সে উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টামির ছলে উঠে পড়ে তৌহিদুল। ওই সময় ঘরের টিনের চালের উপর পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।

আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বড় ভাইও গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় রবিউলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তাঁর বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা