ছবি: প্রতীকী
সারাদেশ

ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

আরও পড়ুন: হাতে বিষ তুলে দিয়ে পালাল‌ প্রেমিক!

বুধবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মৃত সেবুল মিয়ার ছেলে সাদমান হাসান স্মরণ (২৩) ও নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জলিল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাদমান হাসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বন্ধু জলিল মিয়া আহত হয়।

আরও পড়ুন: মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

খবর পেয়ে মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে আশঙ্কাজনক অবস্থায় জলিল মিয়াকে ঢাকা নেওয়ার পথে নরসিংদীর ভেলানগর পৌঁছালে তিনিও মারা যান।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন বলেন, বুধবার রাত ৮ টার দিকে হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদমান হাসান নিহত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে জলিল মিয়া মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা