বিজিবি-মাদককারবারি গোলাগুলি
সারাদেশ
৫০হাজার পিস ইয়াবা উদ্ধার!

বিজিবি-মাদককারবারি গোলাগুলি

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।

আরও পড়ুন : বিকেলে বাজেট পেশ

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, বুধবার ( ৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি'র সদস্যরা পালংখালী কাস্টম মোড়ে মাদক পাচারের তথ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে মাদককারবারিরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

একপর্যায়ে মাদককারবারিরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

৩৪ বিজিবি অধিনায়ক আরও জানান,৩৪ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৫লাখ ৯৭হাজার ১২পিস ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য দুইশত চার কোটি টাকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা