ভালুকায় আগুনে ভস্মীভুত হলো ৮টি দোকান 
সারাদেশ

ভালুকায় আগুনে ভস্মীভুত হলো ৮টি দোকান 

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকার তামাট বাজারে গত সোমবার রাতে আকস্মিক অগ্মিকান্ডে ভস্মীভুত হয়েছে ৮টি দোকানের মালামাল। রাস্তার বেহাল দশার কারনে ঘটনাস্থলেই পৌঁছুতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে তামাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। ৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয় যা প্রায় ২০লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যবসায়ীদের।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তাৎক্ষনিক ভাবে আমরা ছুটে গেলেও রাস্তার বেহাল দশার কারনে ঘটনাস্থলেই পৌঁছুতে পারেনি। স্থানীয় লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন বলেন, আমাদের এই রাস্তা অচল হয়ে আছে দীর্ঘদিন, এখন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছেনা। আজ যদি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসতে পারতো, তাহলে এই দোকান গুলো এভাবে ভস্মীভূত হতো না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা