ছাত্রদলের সমাবেশে পুলিশের  লাঠচার্জ, আহত ৬
সারাদেশ

ছাত্রদলের সমাবেশে পুলিশের  লাঠচার্জ, আহত ৬

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায়, প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

পুলিশ এ সময় লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে আহত হয় জেলা ছাত্রদলের ৬ জন নেতাকর্মী।

মঙ্গলবার (২৪ মে) পৌনে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা বক্তৃতা শুরু করলে লাঠিচার্জের ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না,সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি আব্দুল হাসেম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক শহীদ খান উজ্জ্বল, আধারা ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন।

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরে খলইস্ট এলাকা থেকে একটি প্রতিবেশ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়।

পরে, সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ ৬ জন নেতাকর্মী আহত হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন - কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করছিলাম। এতে পুলিশ লাঠিচার্জ করে। জেলা ছাত্রদল সভাপতি মোয়াজ্জেল হক মুন্নাসহ ছয় ছাত্রদল নেতা আহত হয়েছেন।

লাঠিচার্জের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন - তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখানে লাঠিচার্জের কোন গঠন ঘটেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা