নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১
সারাদেশ

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত মহিন উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বন্যা বাড়ির নুরুল আমিনের ছেলে।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

সোমবার ( ২৩ মে ) রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাটের তার নিজের হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : রুশ কূটনীতিকের পদত্যাগ

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিন উদ্দিনের হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রূপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯টি চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মহিনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

এসপি আরো জানান, গ্রেফতার মহিনকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানায় সে চোরচক্রের একজন সদস্য। মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা