সারাদেশ

মুন্সীগঞ্জে ছাত্রদলের সমাবেশে লাঠিচার্জ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায়, প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী নিলয়ের আত্মহত্যা!

মঙ্গলবার (২৪ মে) পৌনে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা বক্তৃতা শুরু করলে লাঠিচার্জের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে আহত হয় জেলা ছাত্রদলের ৬ জন নেতাকর্মী।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি আবুল হাসেম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক শহীদ খান উজ্জ্বল, আধারা ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন।

আরও পড়ুন: মুশফিকের দেড়শো রান

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরে খলইস্ট এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ ৬ জন নেতাকর্মী আহত হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করছিলাম। এতে পুলিশ লাঠিচার্জ করে। জেলা ছাত্রদল সভাপতি মোয়াজ্জেল হক মুন্নাসহ ছয় ছাত্রদল নেতা আহত হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা