বিএনপি’র আমলে কোন বরাদ্দ পাইনি
সারাদেশ

বিএনপি’র আমলে কোন বরাদ্দ পাইনি

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের এমপি হওয়ায় আমি কোন বরাদ্দ পায়নি মন্তব্য করে সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হই।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় বসে তখন আমি যে একজন এমপি ছিলাম সেটিই তারা ভাবাতোই না। আপনারা উপজেলায় খোঁজ নিয়ে দেখবেন সেসময় আমি যে একজন এমপি আমার নামে কোনো বরাদ্দই আসেনি। শুনেছি আমার নামে যে বরাদ্দ আসতো সেটিই ঢাকায় বিক্রি হয়ে যেত।’

বুধবার (১৮ মে) দুপুরে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে একথা বলেন সংসদ সদস্য নূর।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঠিকাদার শাহ্ আনোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল সহ আরো অনেকে।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

এছাড়া সাংসদ নূরের দিনব্যাপী কর্মসূচিতে ২নং দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের ও সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শেখ রাসেল শিশু মেলার শুভ উদ্বোধন করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা