সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন

নিনা আফরিন, (পটুয়াখালী) প্রতিনিধি : আউটসোর্সিংয়ে চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাব রক্ষক সাইদুর রহমানকে অপসারণ ও ঠিকাদার আঃ কুদ্দুস এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

আরও পড়ুন: সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি, মাহমুদা, ফাতেমা কাওসার সহ অন্যান্যরা।

বক্তারা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার আঃ কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবত চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে পুনরায় টেন্ডার হওয়ায় তাদের কাছে আবারও দুই থেকে তিন লাখ টাকা দাবী করছে। টাকা না দিলে তাদের চাকরি থাকবে না। জালিয়াতির মাধ্যমে সাইদুর রহমান একজন স্বাস্থ্যসহকারী থেকে পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক হয়েছেন বলেও তারা জানান। তারা সাইদুর রহমান ও আব্দুল কুদ্দুসের সুষ্ঠু বিচার দাবীকরেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা