বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০
সারাদেশ

বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে সেন্টমার্টিন বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে ৩ লাখ ১০হাজার পিস ইয়াবাসহ দশজনকে আটক করেছে নৌ বাহিনী ।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার ( ১৯ মে ) ভোরে উপজেলার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-শাহজালাল, ইলিয়াস, কালামিয়া,মো. রফিক,মোহাম্মদ রহিম,রবিউল ইসলাম, মোহাম্মদ ইব্রহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ বাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখ ১০হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি করতে পারে

জব্দ করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা