দেওয়ানগঞ্জে এমপির গাড়ি বহরে লাশ হলেন ছাত্রলীগ নেতা
সারাদেশ

দেওয়ানগঞ্জে এমপির গাড়ি বহরে লাশ হলেন ছাত্রলীগ নেতা

শওকত জামান, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারদলীয় এমপির অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়ী বহরের প্রান হারালেন সফর সঙ্গী ছাত্রলীগ নেতা বাবুল হোসেন।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিহত ছাত্রলীগ নেতা বাবুল হাসান উপজেলার চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক। সে একই ইউনিয়নের মাগুড়িহাট গ্রামের আবুল হোসেনের ছেলে। দেওয়ানগঞ্জ ডিগ্রি কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

বুধবার (১৮ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সানন্দবাড়ি সড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল মিয়া বলেন, বুধবার সকাল থেকে সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছিলেন। এসময় ছাত্রলীগ নেতা বাবুল হাসান সাথে সফর সঙ্গী ছিলেন।

কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এমপির গাড়ির বহরে তিনিও মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটির ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবির বলেন, এমপি মহোদয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে পণ্যবাহী ট্রাকের সাথে বাবুল হাসানের মোটরসাইকেলে ধাক্কা লাগে।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনি মারা যান তিনি।

আরও পড়ুন : সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ওসি আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক দুলাল মিয়াকে (৩৬) আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা