সারাদেশ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা আঞ্চলিক সড়কের কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব (৪৩) ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৩৫)।

এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী নোহা মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়। আহত হন আরও তিনজন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেই তরুণীর জামিন মঞ্জুর

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা