সারাদেশ

মুন্সীগঞ্জে পৈত্রিক সম্পত্তি ছেড়ে না দেওয়ায় প্রতিবন্ধীকে মারধর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার উওর ইসলামপুর এলাকায় এক প্রতিবন্ধী তার নিজ পৈত্রিক ভিটা ছেড়ে না দেওয়ায় তাকে মারধর এবং তার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

এই ঘটনায় ওই প্রতিবন্ধী বাদী হয়ে মঙ্গলবার (১৭ মে) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছে। মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা বেগম মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছন।

জানা গেছে, পৌরসভার উওর ইসলামপুর এলাকার প্রতিবন্ধী যুবক (এক হাত নেই) আজমীর হোসেন অপু (২৫) তার বাবা মৃত ইউনুস আলী মারা যাওয়ার পর তার পৈতৃক ভিটায় তার মা তাসলিমা বেগমকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।

সম্প্রতি ওই এলাকার সাবেক যুবদল নেতা সিরাজ পাঠান অপুর বাবার রেখে যাওয়া সম্পত্তি সে নিজে ক্রয় করেছে বলে অপুকে ওই সম্পত্তি ছেড়ে দিতে বলে আসছেন। অপু তার পিতার রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে দিতে বলায় সে হতভম্ব হয়ে পড়েন। পরে এ নিয়ে এলাকায় একাধিক বিচার-সালিস হলেও বিচারে সিরাজ পাঠান কোন কাগজপত্র উপস্থাপন না করে অপুর সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।

আরও পড়ুন: নোয়াখালীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার

পরে সোমবার (১৬ মে ) রাত তিনটার দিকে অপুর টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরের পিছন দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত শুক্রবার বিকালে সিরাজ পাঠান তার বাহিনী নিয়ে অপুর বাড়িতে এসে তার ওপর হামলা চালায়। এ সময় অপুর মা এগিয়ে আসলে অপু এবং অপুর মাকে মেরে গুরুতর আহত করে সিরাজ পাঠান ও তার লোকজন।

এ ব্যাপারে আজমীর হোসেন অপু বলেন, আমার বাবার জন্ম এ বাড়িতে এমনকি আমার দাদারও জন্ম এই বাড়িতে। আমার বাপ দাদা এবং আমি কেউই আমাদের পৈত্রিক বাড়িটি বিক্রি করিনি। কিন্তু আমার এলাকার সিরাজ পাঠান নামের এক লোক বাড়িটি ক্রয় করেছে বলছেন, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। আমি বাড়ি ছেড়ে না যাওয়ায় গত শুক্রবার আমাকে তারা বাড়িতে এসে মারধর করে এবং সোমবার রাতে আমার ঘরে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

অপুর মা তাসলিমা বেগম বলেন, গত শুক্রবার ওরা আমার ছেলেকে মারতে থাকলে আমি এগিয়ে যাই। এ সময় ওরা আমাকে মারধর করে। এর আগেও আমাকে ও আমার ছেলে মারার চেষ্টা করেছে। থানায় অভিযোগ করছে, পুলিশ আসলেও আর কোন বিষয় জানি না।

অপুর প্রতিবেশী তাইজুল ইসলাম বলেন, আমরা জন্মের পর হতে দেখছি এই সম্পত্তি অপুর দাদা ও বাবা ভোগ দখল করে আসছে। কিন্তু প্রায় ১ বছর যাবত আমার এলাকার সিরাজ পাঠান বলছে এই সম্পত্তি সে কিনছেন। কিন্তু কোন দলিলপত্র দেখাচ্ছে না। এ নিয়ে এলাকায় আচার বিচার সালিসিতে কোন কাগজপত্র উপস্থাপন না করে, আপুকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে

অপুর চাচা পিয়ার আলী বলেন, আমার ভাতিজা একজন প্রতিবন্ধী মানুষ ওর একটি হাত নেই। সে তার মাকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করে। আমার ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি হতে তাকে জোর করে তাড়িয়ে দিতে চাচ্ছে সিরাজ পাঠান।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজ পাঠান বলেন, ওই জমি আমি অপুর বাবার ফুপুর ওয়ারিশদের নিকট হতে ক্রয় করেছি। ওর বাবা পাশের বিল্ডিং বাড়ির কাছে ওদের জায়গা বিক্রি করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা