সৈয়দপুরে চল্লিশ দিনের কর্মসূচীর তালিকায় স্বচ্ছলরা
সারাদেশ

সৈয়দপুরে চল্লিশ দিনের কর্মসূচীর তালিকায় স্বচ্ছলরা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে চল্লিশ দিনের কর্মসূচীর তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হস্তান্তর

এসব তালিকাভুক্ত স্বচ্ছল ব্যক্তিরা কোন প্রকার কাজ না করেই পকেটস্থ করছেন মজুরীর টাকা। এমন অনিয়মের ঘটনা ঘটেছে উপজেলার খাতামধুপুর ইউনিয়নে।

সূত্রে জানা যায়, হতদরিদ্র জনগোষ্ঠীকে কাজের মাধ্যমে আর্থিক সহায়তা করতে সরকারী কার্যক্রমের নাম হলো চল্লিশদিনের কর্মসূচী। এই কর্মসূচীর আলোকে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্র মানুষদের বাছাইকরে ৪০ থেকে ৪৫ জনকে নিয়ে গ্রুপ করা হয়। এই গ্রুপকে দিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে প্রতিদিন ৪শ' হিসেবে চল্লিশ দিনে মোট প্রায় ১৬ হাজার টাকা করে প্রতিটি সদস্য আর্থিক সুবিধা পায়।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

এই সুবিধার টাকা অবৈধভাবে হাতিয়ে নিতে চেয়ারম্যান মেম্বাররা ভুয়া নাম তালিকাভুক্ত করে সরকারী অর্থ তসরুপ করে চলেছে। এই ক্ষেত্রে সরকারী নীতিমালা ভঙ্গ করে স্বচ্ছল ও কাছের লোক ও পরিচিত জনদের গ্রুপে নেওয়া হলেও তারা কোন প্রকার কাজ না করেই প্রকল্প শেষে ১৬ হাজার টাকা পকেটস্থ করছে। প্রতিটি ওয়ার্ডেই এমন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এই স্বচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য এককালীন মোটা অঙ্কের টাকাও নেওয়া।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান এ তালিকায় এমন ৩জন স্বচ্ছল ব্যক্তির নাম দিয়েছেন এদের ২জনের নিজস্ব বাড়ি, আবাদি জমি ও ব্যবসাও রয়েছে। এরা হলো সলেয়াপাড়ার কুঞ্জ চন্দ্র রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায় (৩৫) ও কামিনী বর্মনের ছেলে অনুকুল বর্মন (৫২) এবং অন্যজন পলিপাড়ার আজিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২)। তিনি একজন গ্রাম্য কবিরাজ ও জড়িবুটি ব্যবসায়ী।

আরও পড়ুন : চালকের আসনে দুরন্ত বাংলাদেশ

পার্শবর্তী রংপুরের তারাগঞ্জ হাটে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানও আছে। হৃদয় চন্দ পেশায় একজন খৈ মুড়ি ব্যবসায়ী। যার ২০ শতক জায়গাজুড়ে বিশাল পাকা বাড়ী ও পাঁচটি গরু আছে। সেইসাথে দুই দোন কৃষিজমিও আছে। একইভাবে অনুকুল বর্মণের রয়েছে ৮ দোন কৃষি জমি ও পাকা বাড়ী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা